মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বাবার কারণেই নির্মাতা হয়ে ওঠা

শেয়ার করুন

বাবা শব্দটি ছোট হলেও এর বিশালতা অসীম। বাবা মানেই সন্তানের মাথার ওপর স্নেহচ্ছায়া বটবৃক্ষ। যিনি সন্তানের ভালোর জন্য জীবনের সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করেন। বাবা দিবসে নিজের বাবাকে নিয়ে কথাগুলো বলছিলেন এই সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্।

বান্নাহ্ বলেন, বাবা আমার জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ। গর্বিত বাবার ঔরসে জন্মেছি বলে। ছোটবেলা থেকে দেখেছি, ফুটবল-ক্রিকেটের প্রতি বাবার আগ্রহটা বেশি। এ কারণে আমাকে তিনি পড়াশোনা থেকে খেলাধুলায় বেশি সাপোর্ট দিতেন। চাইতেন, ছেলে ক্রিয়েটিভ কিছু করুক। হয়তো সে কারণেই আজ আমি নাট্য নির্মাতা।

সবাইকে ছেড়ে সবার মত বাবাও একদিন না ফেরার দেশে পাড়ি জমাবেন এমনটি ভেবে বড্ড মন খারাপ হয় বান্নাহ্র।

বললেন, যখন ভাবি বাবা একদিন সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে। তখন খুব কষ্ট লাগে। কান্নায় চোখ ভিজে যায়, ভিজে আসে।

কিছুদিন আগে তার বাবার হার্টে ব্লক ধরা পড়েছিল। জানালেন, সে মুহুর্তের অনুভূতিও।

বললেন, কিছুদিন আগে বাবার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছিল। ওই অবস্থায় তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল ৫০ ভাগ। তখন কি যে টেনশন হচ্ছিল, বলে বোঝাতে পারব না। জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল ওটা। শুধু কেঁদেছি, বিধাতার কাছে প্রার্থনা করেছি। আল্লাহ তুমি বাবাকে ফিরিয়ে দিও, সুস্থ করে দিও। লাখ লাখ শুকরিয়া, বাবা এখন সম্পূর্ণ ভালো আছেন।

নিজের বাবাকে পৃথিবীর সবচেয়ে ‘ভালো’ বাবা উল্লেখ করে বান্নাহ বলেন, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এই বাবার তুলনা হয়না। আমার সবকিছুই হল বাবা। পাওয়ার, স্ট্রেংথ সবকিছু। আমাকে তার মত করে বড় করে তোলার জন্য বাবাকে ধন্যবাদ জানাই।

বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই নির্মাতা বলেন, পৃথিবীর সকল বাবারা তাদের সন্তানদের ঘিরে ভালো থাকুক, ছায়ায় থাকুক। কোন বাবাকে যেন তাদের সন্তানদের ছাড়া থাকতে না হয়, বৃদ্ধাশ্রমে জীবনের বাকি দিনগুলো কাটাতে না হয়-বাবা দিবসে সেই প্রার্থনাই করব, জোরালোভাবেই করব।

বাবাকে অসম্ভব ভালোবাসেন বান্নাহ। নিজের থেকেও বেশি।

বললেন, বাবা তোমাকে অনেক ভালোবাসি, অনেক। যেটা বলে-লিখে শেষ করা যাবেনা। বাবার কাছে সব সময় একটা জিনিসই বায়না করি, বাবা তুমি অনেকদিন বেঁচে থাকো।

সৃষ্টিকর্তার কাছে বাবার জন্য রোজই প্রার্থনা করেন বান্নাহ্।

বললেন, প্রতিদিন বিধাতার কাছে একটাই প্রার্থনা করি, তুমি বাবাকে সুস্থভাবে দীর্ঘায়ু কর। তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই।

শেয়ার করুন