১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বান্দরবান সরকারী করেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পালিত

Bandarban Manobbondon Pic
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সমুহের সেশনজট নিরসসহ শিক্ষার সার্বিক উন্নয়নে বান্দরাবন সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেছেন। আজ শনিবার সকাল ১১টায় বান্দরবান সরকারী কলেজের সামনে এই মানববন্ধন কমর্কসুচী পালিত হয়। শঙ্কামুক্ত জীবন চাই,নিরাপদে ক্লাস করতে পরীক্ষা দিতে চাই,শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ করো প্রতিপাদ্য বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর একে ফজলুল হক।
এছাড়াও উপ অধ্যক্ষ আবু তাহের’সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়,কলেজ সমূহে সেশনজট নিরসন’সহ শিক্ষার সার্বিক উন্নয়নে আমরা যখন ক্রাশ প্রোগ্রাম নিয়ে এগিয়ে যাচ্ছি। তখনি দেশের উদ্ভুত পরিস্থিতিতে কিভাবে ক্লাস,পরীক্ষা’সহ আমাদের সার্বিক শিক্ষা কার্যক্রম বিপর্যস্ত হচ্ছে। আজ দীর্ঘদিন ধরে এমন অচলাবস্থা চলমান এবং অচলায়তন ভাঙ্গার কোনো লক্ষণ দৃশ্যমান নয়। প্রায় ২০ লক্ষাধিক শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চয়তার কথা চিন্তা করে শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবী জানাচ্ছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।