২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

বান্দরবান শহরের নিউ গুলশান ও বালাঘাটা এলাকায় অগ্নিকান্ডে ৯টি বসতবাড়ী পুড়ে ছাই

Bandarban Pic.psd
বান্দরবান জেলা শহরের নিউ গুলশান ও বালাঘাটা ইটভাটা সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে ৯টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় নিউ গুলশান এলাকায় এ ঘটনপ ঘটে। এ সময় অগুনে ৮টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে একই সময় বালাঘাটা এলাকায় ইটভাটা সংলগ্ন রাখাল বাবুর বাসায় আগুনে ১টি বসতবাড়ী পুড়ে গেছে। বাসার রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুন লাগার সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ১১টায় ঐ এলাকায় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌছে স্থানীয় জনগনসহ আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে  নিউ গুলশান এলাকায় ৮টি এবং বালাঘাটা এলাকায় ১টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে স্থানীয়রা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।