১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বান্দরবান প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, বাচ্চু সভাপতি ও সুমন সাধারণ সম্পাদক


বান্দরবান প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০১৭-১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা আমিনুল ইসলাম বাচ্চু সভাপতি, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি ফরিদুল আলম সুমন সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি এনামুল হক কাশেমী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি এম.এ. হাকিম চৌধুরী, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।

২৪ জুলাই দুপুরে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এসব পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মোঃ বাদশা মিঞা মাষ্টার, সাবেক সভাপতি এ.কে.এম. জাহাঙ্গীর, সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। প্রেস ক্লাবের সদস্যবর্গের সাথে জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।