২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবান জেলা বিএনপির কমিটি ঘোষনায় নাইক্ষ্যংছড়ি ও বাইশারীতে মিষ্টি বিতরণ


বান্দরবান জেলা বিএনপির কমিটি ঘোষণা করায় নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও ছাত্রদল নেতাদের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ৫টায় নাইক্ষ্যংছড়িতে মিষ্টি বিতরণ করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি নেতা ও সদর ইউপি মেম্বার আরেফ উল্লাহ ছুট্টু, ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু কাইছারের নেতৃত্বে মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল হক, ফরিদুল আলম, যুবদল নেতা আলী আক্তার, আবদুল মালেক, জহির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইউনুছ, আবু ছিদ্দিক মানিকসহ স্থানীয় সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
এদিকে বাইশারীতেও যুবদল ও ছাত্রদল নেতাদের উদ্যোগে সন্ধ্যা ৭টায় মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য অব: সেনা সার্জেন্ট আব্দুল হামিদ, যুবদল আহবায়ক জসিম উদ্দিন, ছাত্রদল সভাপতি মুফিজুর রহমান, শ্রমিকদল সভাপতি সব্বির আহমদ, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম বান্টু, স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক মোঃ ইউনুছ, ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আলী মো: মিনহাজ প্রমুখ।
এসময় মোবাইলে সদ্য ঘোষিত কমিটির সভাপতি মিসেস ম্যামাচিং নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চায়। কোন বিভেদ আমরা দেখতে চায় না। নবগঠিত কমিটির সাধারন সম্পাদককে সাথে নিয়ে একটি মডেল জেলা বিএনপি হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।
এদিকে বান্দরবান জেলা কমিটিতে মিসেস ম্যা ম্য চিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক ঘোষণা করায় দলের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উপজেলার নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং দলীয় ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে একযোগে সকলে মিলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।