১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৯ মাঘ, ১৪৩২ | ২৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বান্দরবানে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত

img_20161105_185135
সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও সমবায় বিভাগের আয়োজনে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র-নৃ-গোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউটের সভাকক্ষে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন হয়।শেষে ক্ষুদ্র-নৃ-গোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউটের সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো.হারুণ-অর-রশীদ,সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দছসহ প্রমুখ।
এসময় বক্তরা বলেন,সমবায়ের ফলে যে কারো উন্নয়ন সম্ভব।সমবায় গণ-মানুষের মুক্তির হাতিয়ার। সমবায়ই শক্তি,সমবায়ই মুক্তি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।