১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৪ সদস্য আটক

14925619_1244525695608452_3708306050331683834_n
বান্দরবান থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ও চট্টগ্রামের সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় রোববার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি ১৩৫ সিসি’র একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বান্দরবানসহ পার্শ্ববর্তী এলাকা থেকে গত দুই-তিন মাসে উল্লেখযোগ্য পরিমাণ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসি ক্যামেরায় মোটরসাইকেল চুরির ছবি ধারণ করা গেলেও এতদিন চোরদের ধরা যায়নি। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন আবুল হোসেন (২২), ছোটন দাশ (২০), মোহাম্মদ রাসেল (১৮) এবং রাসেল মিঞা (২০)। তাদের মধ্যে আবুল হোসেন ও ছোটন দাশের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। বাকি দুইজনের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।