১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে বাড়ি দোকান ও যানবাহন পুড়ল আগুনে

বান্দরবানে পেট্রলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। বান্দরবানের হাফেজঘোনায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকান, দুটি ঘর ও পাঁচটি যানবাহন। পেট্রলের দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, জেলা শহরের হাফেজঘোনায় পেট্রলের দোকানে আগুন লেগে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে তিনটি দোকান, দুটি বসতবাড়ি, তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও দুটি মোটরসাইকেল।

এ ছাড়া আগুন নেভাতে গিয়ে পার্শ্ববর্তী কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ও দমকল বাহিনী দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ফয়সাল বলেন, অকটেন জ্বালানি তেলে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। দমকল বাহিনীও সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। দমকল বাহিনীর অফিসার রণবীর দাশও একই কথা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।