২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩ | ১০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বান্দরবানে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট, আটক- ১

img_20161027_184054
বান্দরবানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে অশ্লীল ছবি পোস্টের দায়ে মো. হাকিম নামে এক যুবককে আটক করেছে  পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আটক হাকিম ছাইঙ্গ্যা দানেশ পাড়ার মো. রফিকের ছোট ছেলে। তিনি ক্যাচিংঘাটা এলাকায় মোবাইল রিচার্জের ক্ষুদ্র ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্কুল শিক্ষিকাসহ বিশিষ্টজনের ছবি দিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্য করে। বৃহষ্পতিবার সকালে তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করায় পুলিশ তাকে আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক অজয় দাশ জানান, ওই ফেসবুক আইডি থেকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট করা হয়। আইডিটি সে পরিচালনা করে কিনা, তা জানার জন্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।