২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে পাহাড় ধ্বসে নিখোঁজ মুন্নী বড়ুয়ার মরদেহ পাওয়া গেছে সাঙ্গু নদীতে


বান্দরবানে পাহাড় ধ্বসে নিখোঁজ থাকা ৪ জনের মধ্যে মুন্নী বড়ুয়া নামের এক নারীর মরদেহ চট্টগ্রামের বাঁশখালীতে পাওয়া গেছে বলে ধারনা করা হচ্ছে। মঙ্গলবার সকালে বাঁশখালী উপজেলার সাঙ্গু নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখলে নদী পাড়ের লোকজন সেটি উদ্ধার করে। পরে স্থানীয় প্রশাসন মরদেহটি চমেক হাসপাতালে প্রেরণ করে। উদ্ধারকৃত মরদেহটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুন্নী বড়ুয়ার পরিবারের লোকজন সেটি মুন্নীর মরদেহ বলেই সনাক্ত করেন। ঘটনা নিশ্চিত হবার জন্যে তারা দুপুরে চমেক হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে, পাহাড় ধ্বসে নিখোঁজ আরো তিন ব্যক্তির এখনো কোনো হদিস পাওয়া যায়নি। তাদের সন্ধানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও রেডক্রিসেন্টের সদস্যরা এখনো কাজ করে যাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।