১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে টমটম গাড়ি গতিরোধ করে ৪ জনকে অপহরণ

Apoharon2015050820195520150803195923
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাজা সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা একটি ব্যাটারী চালিত গাড়ির গতিরোধ করে ৪ জনকে অপহরণ করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে সড়কের ডাবল ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে।

অপহ্রতরা হলেন জাকির আলম (৩৫), জাবের আহম্মদ (৫০), মনহর আলী (৬০) ও কালু পুতু (৩৮)। পুলিশ জানায়, রাতে চকরিয়ার দুলহাজারা বাজার থেকে ব্যাটারি চালিত গাড়ি টমটম করে হারগাজা এলাকায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তাদের অপহরন করে নিয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ অপহ্রতদের উদ্ধারে অভিযানে নেমেছে। ঘটনার পর পরই স্থানিয়রা ধাওয়া করে ২ জন অপহরকারীকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানিয় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, সন্ত্রাসীরা রাতে সড়কে গাছ ফেলে ব্যটারী চালিত গাড়ির গতিরোধ করে ৪ জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে ঐ গাড়ির চালক মনু মিয়া বাজারে এসে ঘটনাটি জানালে স্থানিয়রা অভিযানে নামে।

তাৎক্ষনিক অভিযানে অজ্ঞ্যাত দুজন অপহরণকারীকে স্থানিয়রা আটক করতে সমর্থ হয়েছে। তাদের আটক করে হারগাজা বাজারে নিয়ে আসা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনার পর পরই স্থানিয়রা অপহরণকারীদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে ও দুজন অপহরণকারীকে আটক করেছে। তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

অপহ্রতদের উদ্ধারে সর্বাত্তক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি। গত সপ্তাহে বাইশারী সড়কে জিপ গাড়ি গতিরোধ করে সন্ত্রাসীরা ৩ জন রাবার বাগানের শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। ৪ দিন পরে তারা মুক্তিপণ দিয়ে ছাড়া পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।