২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য রবিন বাহাদুর সংবর্ধিত

নুরুল অালম রাজা,(বান্দরবান): বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রবিন বাহাদুরকে সংবর্ধনা প্রদানকরা হয়। বান্দরবান জেলা আওয়ামীলীগ প্রাঙ্গণে আজ বিকেল ৪টায় বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাবেক ছাত্রনেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ উপজেলা, পৌর, কলেজ, ওর্য়াড ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম চৌধুরী বলেন, প্রতিষ্ঠালগ্ন হতে প্রাচীন এই ছাত্র সংগঠনটি বাঙালি জাতির যে কোন দুর্যোগে, আন্দোলনে, সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। ১৯৫২র ভাষা আন্দোলন, ১৯৫৮ সালে আইয়ুব খান বিরোধী আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০এর নির্বাচন, ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রাম প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আগামী সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্রতিটি সদস্যকে ভোট কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে পার্বাত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরকে ৬বারের মত জিতিয়ে আনতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।