৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বান্দরবানে অস্ত্রসহ ৩ যুবক আটক

বান্দরবানে মনজয়পাড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক অজয় দেব শীলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মনজয়পাড়া থেকে ৩ যুবককে আটক করে।
আটকরা হলেন লাথু মং মারমা (২৩), উসাইমং (২২), মং শৈ থুই (২২)।

তাদের কাছ থেকে ১টি এলজি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই অজয় দেব শীল জানান, দীর্ঘদিন ধরে তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।