৩১ মার্চ, ২০২৬ | ১৭ চৈত্র, ১৪৩২ | ১১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বানভাসি ১০ হাজার মানুষকে বিরিয়ানি দিলেন এমপি জাফর

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়ার বানভাসি ১০ হাজার মানুষের জন্য রান্না করা খাবার (বিরিয়ানি) বিতরণ করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

সংসদ সদস্য জাফর আলমের ব্যক্তিগত পক্ষ থেকে সোমবার (৭ আগষ্ট) বিকেলে শুরু করা হয় বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম। এরই অংশ হিসেবে বিকেলে সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের নিচ তলায় একসঙ্গে রান্নাবান্নার কাজ শুরু করা হয়।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান- অতি ভারি বর্ষণ ও মাতামুহুরী নদীতে নেমে আসা উজানের ঢলের পানিতে পুরো চকরিয়া কয়েকফুট পানিতে তলিয়ে গেছে। এই অবস্থায় যেসব পরিবার একেবারেই রান্নাবান্না করার মতো পরিস্থিতিতে নাই, সেসব ১০ হাজার পরিবারে রান্না করা বিরিয়ানি বিতরণ কার্যক্রম শুরু করা হয় সোমবার বিকেলে। এর পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিতরণ করা হয় বিরিয়ানি।

তিনি আরও জানান- এমপি মহোদয়ের ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি সরকারিভাবেও বন্যার্তদের যথাযথ সহায়তা দেওয়া হবে। এজন্য সার্বিক প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।