১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বাড়বে বিড়ি-সিগারেটের দাম

বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের ওপর নতুন অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম বাড়বে।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম বাড়বে।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার সময় এ কথা জানানো হয়। বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সময় অসুস্থ হয়ে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতিক্রমে বাজেট ঘোষণা করছেন।
প্রস্তাবিত এই বাজেটে বাজারের প্রচলিত সর্বনিন্ম স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৩৭ টাকা এবং ৫৫ শতাংশ শুল্ক, মধ্যম স্তরের সিগারেটের ১০ শলাকা ৬৩ টাকা এবং ৬৫ শতাংশ শুল্ক এবং উচ্চ স্তরের ১০ শলাকা ৯৩ টাকা ও ১২৩ টাকা এবং ৬৫ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া হাতে তৈরি ফিল্টার বিহীন বিড়ির ২৫ শলাকার দাম ১৪ টাকা এবং ৩৫ শতাংশ শুল্ক, ফিল্টারযুক্ত ২০ শলাকার দাম ১৭ টাকা এবং ৪০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে জর্দা ও গুলের ব্যবহার কমাতে ১০ গ্রাম জর্দা ৩০ টাকা এবং ৫০ শতাংশ শুল্ক এবং ১০ গ্রাম গুলের দাম ১৫ টাকা এবং ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।