১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বাজেট অধিবেশন বসবে ৩০ মে

চলতি মাসের ৩০ তারিখ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে। এই অধিবেশনে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু হবে ৩০ মে বেলা ১১টায়। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবার বাজেট প্রস্তুত করার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেন অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা। এসব বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী ও অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এ সভা হয়েছে। বৈঠকে বাজেটের আকার, রাজস্ব আদায়, মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে ৪ লাখ ২৫০ কোটি টাকার বাজেট দেওয়া হবে। এনবিআরকে ২ লাখ ৩৬ হাজার কোটি টাকার লক্ষ্য দেওয়া হতে পারে। আবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। আগামী অর্থবছরের গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ধরা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।