মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বাগানে গাছ কাটতে বাঁধা দেওয়ায় গুরুতর আহত মরিচ্যার সোহেল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকায় গাছ কাটতে বাধা দেওয়ায় গুরুতর আহত হয়েছেন হলদিয়ার ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সদস্য ফরিদ আলমের ছেলে মোহাম্মদ সোহেল(২২)। গত ২৯ মে সকাল ১০টার দিকে হলদিয়ার পশ্চিম মরিচ্যার সোহেলের নিজ গাছের বাগানে এ ঘটনা ঘটে।

পশ্চিম মরিচ্যা সোহেলের গাছের বাগানে ঘাতক নাজির হোসেনের ছেলে নূর হোসেনের দায়ের কুপে মোহাম্মদ সোহেল গুরুতর আহত হলে সোহেল বাদী হয়ে উখিয়া থানায় ঘাতক নূর হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

আহত সোহেল বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত মাঝতে মাঝতে আমার গাছের বাগানের দিকে গেলে গাছচোর নুর হোসেন কে আমার বাগানের গাছ কাটতে দেখে আমি গাছ কাটতে বারন করি। গাছ কাটতে বারন করায় আমি বাগান থেকে চলে আসার সময় নুর হোসেন দা দিয়ে কুপিয়ে আমাকে অজ্ঞান অবস্থায় ফেলে রাখে।

আহত সোহেল ক্ষোভ প্রকাশ করে আরো জানান, আমাকে হামলাকারীর উপযুক্ত শাস্তি দাবি করছি। তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হউক।

স্থানীয়রা বলেন, চিৎকার শুনে তাদের হাতাহাতি দেখে আমরা ঘটনাস্থলে গেলে সোহেল কে দা দিয়ে কুপিয়ে ঘাতক পালিয়ে যায়। পরে আহত সোহেল কে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছেন ঘাতকের দায়ের কূপে সোহেলের হাতের হাড়ে বেশী আঘাত লেগেছে।

আহত সোহেলের চাচা মাহমুদুল হক(২৯) বলেন, ঘাতক নুর হোসেন একজন ডাকাত দলের সহপাঠী। আমার ভাতিজা সোহেলকে আহত করার পর ঘাতক নুর হোসেন আবার তার ডাকাত দলের সদস্যদের নিয়ে এসে এলাকায় আমাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের নিরাপত্তা প্রত্যাশী।

৩০ মে শুক্রবার বিকেলে উখিয়া থানার সহকারি উপ পুলিশ পরিদর্শক বি এম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন