৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বাইশারীতে রাবার বাগান মালিক অপহরণ : তিন লাখ টাকা মুক্তিপণ দাবী


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে অস্ত্রের মুখে দূর্গম জনপদ আলীক্ষ্যং এলাকার বাসিন্দা লাল মিয়ার পুত্র রাবার বাগান মালিক আবুল বাশার (২৯) নামে একজনকে অপহরণ করেছে দূর্বৃত্তরা। অপহরণের পর মুঠোফোনে তিন লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে তারা। সোমবার (২০ ফেব্রুয়ারী) ভোরে ৩ টার দিকে তাকে অপহরণ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়নের আলীক্ষ্যং মিরঝিরি এলাকায় নিজ বাড়ী থেকে ৬/৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী ক্ষুদ্র রাবার বাগান মালিক আবুল বাশারকে অস্ত্রের মুখে অপহরণ করে। অপহরণের পর সন্ত্রাসীরা অপহৃতদের মুঠোফোন থেকে ফোন করে অপহৃতের ভাইয়ের কাছে মুক্তিপন বাবদ তিন লক্ষ টাকা দাবী করেছে। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছার নেতেৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ আশপাশের এলাকাগুলোতে অপহৃতকে উদ্ধারে অভিযানে নামে।
অপহৃতের বড় ভাই বাদল হোসেন বলেন, আমার ভাইকে বাড়ী থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ওরা ৬/৭ জন ছিল। অপহরণের পর মুঠোফোনে তিন লাখ টাকা দাবী করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছা জানান, অপহৃতকে উদ্ধারে পুলিশ-বিজিবির সমন্বয়ে অভিযান চালাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।