৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বাইশারীতে যুবলীগের সম্মেলন উপলক্ষ্যে স্বাগত র‌্যালি


নাইক্ষ্যছড়ি উপজেলার বাইশারীতে দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনকে কেন্দ্র ২৪ জানুয়ারী মঙ্গলবার স্বাগত র‌্যালি করেছে ইউনিয়ন আওয়ামীলীগ।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের নেতৃত্বে অনুষ্ঠিত স্বাগত র‌্যালিটি বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও বাজারের অলি-গলি প্রদক্ষিন করে পূণরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
স্বাগত র‌্যালিতে অংশগ্রহন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আলম, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মংথোয়াইলা মার্মা, যুবলীগ সাধারন সম্পাদক আবু জাফর, উপজেলা যুবলীগ সদস্য আবুল কালাম, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির রাশেদ, ছাত্রনেতা এসএনকে রিপন, মোঃ শাহিন, মোর্শেদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্বাগত র‌্যালি শেষে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বুধবার অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনকে সফল ও স্বার্থক করতে যথাসময়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি সহ সকলের সহযোগীতার পাশাপাশি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।