মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বাইশারীতে প্রবীন মুরব্বী আলী আহমদের নামাজে জানাযা সম্পন্ন

শেয়ার করুন


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর প্রবীন মুরব্বী ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌদি প্রবাসী জাফর আলমের পিতা আলী আহমদের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। নামাজ শেষে স্থানীয় বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
২৫ মার্চ (শনিবার) বিকাল ৫ টায় স্থানীয় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। শনিবার ভোর ৪ টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রবীন মুরব্বী আলী আহমদ (৮০)।
এই খবর ছড়িয়ে এলাকায় শুরু হয় শোকের মাতম। মরদেহবাহী গাড়ীর হুইসেল শুনার সাতে সাথে এক নজর দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের আত্বীয়-স্বজন ও এলাকাবাসী। মৃত্যুকালে তিনি ১৫ ছেলে-মেয়ে, দুই স্ত্রী, নাতী-নাতনী সহ অসংখ্য শুভাকাঙ্কী রেখে যান।
বড় ছেলে শফিউল আলম জানান, তার পিতা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনী রোগে ভোগছিলেন। অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। নামাজে জানাযায় ইমামতি করেন ছেলে হাফেজ মুর্শেদুল আলম।
নামাজে জানাযায় অংশগ্রহন করেন, ইউপি চেয়ারম্যান মোঃ আলম, সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হাফেজ রিদওয়ানুল হক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
এদিকে প্রবীন এ মুরব্বীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন রাজনৈতিক দল। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

শেয়ার করুন