২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বাইশারীতে পুলিশের অভিযানে ডাকাত সর্দার আনাইয়া গ্রেপ্তার

index

বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী আনোয়ার প্রকাশ আনাইয়া ডাকাত কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আনাইয়া ডাকাত ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা মৃত আব্দু ছোবহান ও মাতা ছুরনি বেগমের পুত্র আনোয়ার (২৮)। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোপন সংবাদ পেয়ে গতকাল গভীর রাতে দক্ষিণ বাইশারী রাবার বাগানের স্টাপ কোয়াটার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় আনাইয়া ডাকাত তার অন্যান্য সহযোগিদের নিয়ে গোপন বৈঠক করছিল। গ্রেপ্তার হওয়া আনাইয়া ডাকাতের বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা ও কক্রবাজারের রামু চকরিয়া থানায় অর্ধ ডজন খুন, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ ,রাবার বাগান মালিক,ম্যানেজারসহ স্থানীয়রা জানান,আনাইয়া ডাকাত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাবার বাগান, ঠিকাদারী কাজ, বাইশারী ইদগড় ঈদগাঁও সড়কে খুন খারাপি, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছে। আনাইয়া ডাকাতের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তির নি:শ্বাস ফেলে । অনেক লোকজন কে আবার মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে গ্রেপ্তার আনাইয়া ডাকাত কে চাঁদাবাজি ও ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বান্দরবান আদালতে প্রেরণ করেন। উল্লেখ্য ২০১৪ সালে গ্রেপ্তার আনোয়ার ডাকাত বিভিন্ন রাবার বাগানে মালিক ও ম্যানেজারদের নিকট মোবাইল ফোনে চাঁদা দাবি করে আসছিলো । তার কথা মত চাঁদা না দেওয়ায় বিভিন্ন রাবার বাগানের কোটি কোটি টাকার রাবার গাছ কেটে সাবাড় করে ফেলেছিলো। ঐসময় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার পুর্বক জেল হাজতে প্রেরন করেছিল । জেল থেকে বের হয়ে আবারো পূর্বের অপকর্ম শুরু করেছে বলে পুলিশ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।