১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বাইশারীতে পিএইচপি ফ্যামিলির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও আলোচনা সভা


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পিএইচপি ফ্যামিলির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে (বুধবার) সকাল ১১টায় বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
বাইশারীস্থ পিএইচপি রাবার প্রোডাক্ট লি: ইমাম হাফেজ মোঃ আলমের পরিচালনায় সিনিয়র সুপারভাইজার নুরুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যেমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সুপারভাইজার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলম বলেন, দীর্ঘদিন ধরে পিএইচপি ফ্যামিলি বাইশারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার মান-উন্নয়নে আর্থিক অনুদানের মাধ্যমে এগিয়ে আসছেন। পাশাপাশি দেশের বৃহৎ এই সংগঠনটি এলাকার হতদরিদ্র মানুষদের শীতবস্ত্র, সু-চিকিৎসা প্রদান সহ বিভিন্ন মসজিদ, মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি ভবিষ্যতে আরো ব্যাপক হারে পিএইচপি ফ্যামিলিকে এলাকার আত্ব-সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি পাশে থেকে উন্নয়ন কর্মকান্ডে এক সাথে কাজ যাওয়ার আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাইশারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হরিকান্ত নাথ, বাইশারীশাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোছাইন, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মংলায়ে মার্মা, আলী মিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অক্যজাই চাক রবিন, সহকারী শিক্ষক নাজেম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, নির্বাহী সদস্য মুফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ছুফি মিজানুর রহমানের সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে বিশেষ মোনাজত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।