২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাইশারীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দিন ব্যাপি ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান বৃহস্পতিবার বাইশারী বাজার চত্বরে সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ৫ টায় সম্পন্ন হয়েছে। প্রতিযোগীতায় মধ্যম বাইশারী আব্দুর রহমান ইবনে আউফ (রা:), হেফজখানা ও রহমানিয়া এতিমখানা, ঈদগড় চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানা, কাপ্তাইশিয়া শাহ্ সিরাজুর রহমান হেফজখানা ও নুরানী একাডেমী, করিয়ামুরা হেফজখানা, লম্বাবিল তা’লিমুল কোরআন নুরানী একাডেমীর মোট ৪৪ জন শিক্ষার্থী তাহফিজুল কোরআনের ৪টি বিষয়, হামদ-নাত ও ইসলামী সংগীত এবং উপস্থিত বক্তব্যে অংশগ্রহন করেন।
রেনেসা শিল্পী গোষ্ঠীর পরিচালক মো: আমানুল হকের পরিচালনায় বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রিদুয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো: সেকান্দর ও হাফেজ মাওলানা শফিকুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মো: আবুল কালাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা আব্দুর রহমান ইবনে আউফ (রা:), হেফজখানা ও রহমানিয়া এতিমখানার পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম, বাইশারী বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো: নুরুল ইসলাম, মাওলানা মো: আলম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ সহ আরো অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।