মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাইশারীতে আইসিডিপি’র ৫৪ কুইজ বিজয়ীর মাঝে পুরষ্কার প্রদান

শেয়ার করুন


নাইক্ষ্যংছড়ির বাইশারীতে শিশু বিবাহ, শিশু শ্রম, শিশুর শারীরিক ও মানসিক শাস্তি সম্পর্কিত সামাজিক মূল্যবোধ পরিবর্তনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) কর্তৃক কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় বাইশারী উচ্চ বিদ্যালয় হল রুমে প্রতিযোগীতায় বিজয়ী ৫৪ জন শিক্ষার্থীর মাঝে এ পুরুস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক একেএম রেজাউল হক বলেন- ইউনিসেফের অর্থায়নে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে আইসিডিপি’র কুইজ প্রতিযোগীতা প্রশংসনীয় ভূমিকা রাখছে। আগামীতে শিশুর মূল্যবোধ পরিবর্তে এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সৃষ্টি আনন্দ অপরিসীম। কিছু সৃষ্টি করতে হলে, বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশুর শারিরীক ও মানসিক শাস্তিসহ শিশুর জন্য ক্ষতিকারক দিকগুলো আমাদের সচেতনভাবে এড়িয়ে যেতে হবে। সরকারের যুগপোযোগী কর্মতৎপরতা বর্তমান সমাজকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
বাইশারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মাদ্রাসা সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: আব্দুর রশিদ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা প্রজেক্ট অর্গানাইজার আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক হরি কান্তি দাশ, সহকারী শিক্ষক অক্যানু চাক প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর নভেম্বর শিশু বিবাহ, শিশু শ্রম, শিশুর শারীরিক ও মানসিক শাস্তি বিষয়ক বিদ্যালয় পর্যায়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগীতায় ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৫৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এসব বিজয়ী শিক্ষার্থীর মাঝে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন