১৪ এপ্রিল, ২০২৬ | ১ বৈশাখ, ১৪৩৩ | ২৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

বাংলাবাজারে ডাম্পারের ধাক্কায় সিএনজি ভাংচুর, পুলিশ সদস্যসহ আহত ৪

কক্সবাজার-রামু সড়কে ডাম্পার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে পুলিশে এক উপ-পরিদর্শকসহ ৪ জন আহত হয়েছে। শনিবার ৫টার দিকে সড়কের কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার কাজী অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা, খরুলিয়ার ফরিদ আহমদের পুত্র মিজানুর রহমান (১৮), তুুতুকখালীর রুস্তম আলীর পুত্র আহসান উল্লাহ (১৮) ও পিএমখালীর ছৈয়দ করিমের পুত্র রহিম উল্লাহ (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার শহরে থেকে রামু যাওয়ার পথে একটি দ্রুতগামী ডাম্পার গাড়ি (নং-০২০৪০৩) সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিক্সাকে (নং-১১-২৭৪৫ ও ১১-২৮২৪) ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সার যাত্রী ও পাশে থাকা ৪ জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রহিম উল্লাহর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ডাম্পার ও সিএনজি অটোরিক্সা দুটিকে জব্দ করেছে। ঘটনা সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কাজী মতিউল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।