২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বাংলাবাজারের নুরুল ইসলামের অকাল মৃত্যুঃ জানাযা সম্পন্ন


ঝিলংজার বাংলাবাজারের তরুন সমাজসেবক, বাংলাবাজার কে.জি স্কুল ও বাংলাবাজার মডেল গার্লস হাই স্কুলের উদ্যোক্তা ও পরিচালক মুহাম্মদ নুরুল ইসলাম (৪২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন। ১৯ ফেব্রুয়ারী ভোর ৬টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১৫ ফেব্র“য়ারী ভোর রাতে ঝিলংজার মুক্তারকুলস্থ নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর উন্নত চিকিৎসায় তাকে চট্টগ্রামে রেফার করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাকে পিছনে ফেলে পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই শিশু পুত্র, দুই শিশু কন্যা, চার ভাই ও চার বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে যান।

এদিকে মরহুম মুহাম্মদ নুরুল ইসলামের বিশাল নামাজে জানাযা গতকাল বিকালে ছুরুতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর, বর্তমান চেয়ারম্যান ও মরহুমের বন্ধু টিপু সুলতান, সাবেক মেম্বার দিদারুল আলম চৌধুরী ও মরহুমের ভাতিজা দিদারুল ইসলাম। সমাবেশে বক্তাগণ বলেন- শিক্ষানুরাগী, সমাজসেবক মুহাম্মদ নুরুল ইসলামের মৃত্যু রাষ্ট্র ও সমাজের জন্য অপূরনীয় ক্ষতি। জানাযা শেষে তাকে মুক্তারকুলস্থ কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরহুম বাবা ফজল করিমের পাশে কবরস্থ করা হয়। অন্যদিকে সমাজসেবক মুহাম্মদ নুরুল ইসলামের অকাল মৃত্যুতে বৃহত্তর ঝিলংজা ও পিএমখালীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।