২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
রবিবার (৭ আগস্ট) রামু সেনানিবাসের  ১০ পদাতিক ডিভিশনে অনুষ্ঠিত  প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ১৭ পদাতিক ডিভিশন রানার আপ হয়।
প্রতিযোগিতায় ইউপি সার্জেন্ট মোঃ কায়ছার হামিদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি (ই) মোঃ সুজন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ ফখরুল আহ্সান।
এ সময় কক্সবাজার অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১ আগস্ট থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।