২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বাংলাদেশ সমিতির সেবা প্রতিটি প্রবাসীর কাছে পৌঁছে দিতে হবে

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় সরকার কর্তৃক অনুমোদিত একমাত্র সংগঠন বাংলাদেশ সমিতির নবনির্বাচিত (২০১৭-১৯) কার্যকরী পরিষদের পরিচিতি সভা শনিবার রাতে দেশটির রাজধানী আবুধাবীর সেন্ড মেরিন রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদারের পরিচালনায় এতে নব নির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তাঁরা এ সময় বলেন, সমিতির সেবা প্রতিটি প্রবাসীর হাতের নাগালে পৌঁছে দেয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। আগামী বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে কার্যনির্বাহী সদস্যরা পরামর্শ দিয়ে বলেন, সমিতির গঠনতন্ত্র মেনে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন সদস্য বৃদ্ধি করণ ও সমিতির উদ্যোগে বাংলাদেশ ব্যবসায়ী ফোরাম, মহিলা ফোরাম, পেশাজীবী ও প্রকৌশলী ফোরাম গঠন করার উপর গুরুত্ব আরোপ করা হয় সভা থেকে।

পরে দেশ, জাতি, প্রবাসী ও বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।