৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বাংলাদেশ-মিয়ানমার বানিজ্য সম্প্রসারনে টেকনাফ স্থল বন্দরের উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে


নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার বানিজ্য সম্প্রসারনে টেকনাফ স্থলবন্দরের উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। সেই সাথে এই বন্দরের অবকাঠামোগত উন্নয়নও করা হবে।
তিনি আজ কক্সবাজার টেকনাফ স্থল-বন্দরের উন্নয়ন ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে বন্দর উন্নয়ন ও পরিচালনা বিষয়ক উপদেষ্টা কমিটির ৪র্থ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃহস্পতিবার হিলটপ সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, সদর-রামুর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো: আবদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, স্থল বন্দর কর্তৃপক্ষ, ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।