১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বাংলাদেশ বিমানে ২০ হাজার টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা

সর্বোচ্চ যাত্রীসেবার নিশ্চয়তাসহ সর্বনিম্ন ২০ হাজার ৬০ টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ শনিবার বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, পর্যটকদের চাহিদা ও প্রতিযোগিতামূলক ভাড়ায় সব শ্রেণির যাত্রীদের আকৃষ্ট করতে বাংলাদেশ বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে আকর্ষণীয় এই ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। এ ছাড়া বাড়তি সুবিধা হিসেবে বিনা শুল্কে অতিরিক্ত লাগেজ নেওয়ার সুবিধা থাকছে। ইকোনমি ক্লাসে ঢাকা থেকে ব্যাংকক রুটে চেক ব্যাগেজে ২০ কেজির স্থলে ৩০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে ৭ কেজি মালামাল বহন করতে পারবেন। আর বিজনেস ক্লাসের যাত্রীরা চেক ব্যাগেজে ৪০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে ৭ কেজি মালামাল বহন করতে পারবেন।

এ ছাড়া ফিরতি ব্যাংকক-ঢাকা ফ্লাইটের ইকোনমি ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি ও বিজনেস ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক ব্যাগেজে মালামাল নিতে পারবেন, সেই সঙ্গে হ্যান্ড ব্যাগেজে ৭ কেজি মালামাল বহন করার সুযোগ থাকছেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতি সপ্তাহে ঢাকা-ব্যাংকক রুটে ছয় দিন ফ্লাইট পরিচালনা করে। সোমবার ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায় ১১টা ৫ মিনিটে এবং ব্যাংককে অবতরণ করে স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে। রবি, মঙ্গল ও শনিবার ঢাকা থেকে ছেড়ে যায় ১১টা ৫৫ মিনিটে ব্যাংকক পৌঁছে বেলা ৩টা ৩৫ মিনিটে। এ ছাড়া বুধ ও শুক্রবার ১১টা ৩০ মিনিটে ছেড়ে গিয়ে ব্যাংকক পৌঁছে বেলা ৩টা ১০ মিনিটে।

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে সোম, বুধ ও শুক্রবার ছেড়ে আসে বিকেল ৪টা ১৫ মিনিটে এবং ঢাকায় অবতরণ করে সন্ধ্যা ৬টায়। মঙ্গল, শনি ও রোববারে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিকেল ৪টা ৩৫ মিনিটে ও ঢাকায় পৌঁছে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

বর্তমানে বহরের নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।