১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বাংলাদেশে কমতে যাচ্ছে জ্বালানি তেলের দাম

_92489479_deeee397-c38f-4ba6-8333-71965d5caf9e
বাংলাদেশে জ্বালানী তেলের দাম কমানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী
জ্বালানী তেলের দাম কমানোর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার সচিবালয়ে আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের পর বাংলাদেশের অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ”জ্বালানি তেলের দাম কিছুটা কমানো হবে। কো-অর্ডিনেশন কাউন্সিলের সভায় তেলের দাম কমানোর বিষয়ে কথা হয়েছে। আমরা মনে করছি, দাম একটু কমালে অর্থনীতি আরো শক্তিশালী হবে।”
এখন তারা কাগজপত্র তৈরি করে জ্বালানি মন্ত্রণালয়ে পাঠাবেন বলে তিনি জানান।
জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরই এ বিষয়টি চূড়ান্ত হবে বলে মি. মুহিত জানান।
বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম বলছে, সামনের মাস থেকেই জ্বালানি তেলের দাম কমানো হতে পারে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় অনেকদিন ধরেই তেলের দাম কমানেরা দাবি করছিল বিভিন্ন মহল।
বাংলাদেশে সর্বশেষ জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল এ বছরের ২৪শে এপ্রিল।
তখন ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৩ টাকা আর অকটেন পেট্রোলের দাম ১০ টাকা কমানো হয়।
আর আগে ৩১ মার্চ ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৬০ টাকা থেকে কমিয়ে ৪২টাকা করা হয়।
বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।