৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বাংলাদেশে আসছে সুচির প্রতিনিধিদল

ফাইল ছবি

কক্সবাজার সময় ডেস্কঃ দ্বিপাক্ষিক আলোচনার জন্য ঢাকায় আসছে মিয়ানমার সরকারের কাউন্সিলর অং সান সুচির একটি প্রতিনিধিদল।

ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে প্রতিনিধিদল ঢাকায় আসবে।

সূত্র জানায়, সফরে দুই পক্ষের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু।

সম্প্রতি রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। অত্যাচার থেকে বাঁচতে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সংকট সমধানে বারবার আহ্বান জানানো হলেও তাতে মিয়ানমার আগ্রহ দেখায়নি। এসব বিষয়ে  দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

এছাড়া মিয়ানমারের হেলিকপ্টার কয়েকবার বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে ভেতরে ঢুকে পরে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, গত আগস্ট মাসে রাখাইনে শুরু হওয়া সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে বাংলাদেশের দাবি, এ সংখ্যা ৭ লাখেরও বেশি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।