৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলেও লাল-সবুজ

bangladesh-national-day-2015-6035725766098944-hp

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস । এটি এদেশের মানুষের জাতীয় এবং প্রাণের দিবস ।  ৪৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল সেজেছে বাংলার রঙে বাংলার ঢঙ্গে । ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মানুষ পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে মুক্তির জন্য স্বাধীনতার  ঘোষণা দেয়; বাংলাদেশের মানুষ এই দিনের স্বাধীনতার  অর্জনের পণ করে স্বাধীনতার। পাকিস্তান থেকে মুক্ত একটি স্বতন্ত্র দেশ গড়ার স্বপ্নে  সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এই দিন থেকে  ।

এই দিনটি বাংলাদেশ গড়ার দিন । ১৯৭১ এর এই দিনে দুর্বল, শোষিত বাঙ্গালী গর্জে উঠে, তাদের রক্তে জেগে উঠে স্বাধীনতা অর্জনের তুফান । তারপর প্রায় নয় মাস রক্তস্নাত যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় লাল সবুজের বাংলাদেশ । তাই বিজয়ের প্রায় ৪৪ বছর পরও সেই দিনের প্রতি বাংলাদেশী সহ সমগ্র বিশ্ববাসী এই দিনকে বিশেষভাবে শ্রদ্ধা জানায় ।

এই শ্রদ্ধা জানানোতে চমক দেখিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইট গুগল । আজ গুগল বাংলাদেশের পতাকা ও জাতীয় পশুর অবয়বে নিজেকে সাজিয়ে গর্বিত করেছে সমগ্র বাংলাদেশীকে ।

বাংলাদেশের এই বিশেষ দিনকে বিশেষভাবে শ্রদ্ধা পোষণের জন্য প্রবাল নিউজ পরিবারের পক্ষ থেকে গুগলকে অসংখ্য ধন্যবাদ ।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।