২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বাংলাদেশের সতর্ক সূচনা

bangladesh1429260654পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল মিরপুর স্টেডিয়ামে। শেষ তিন ওয়ানডেতের তিনটিতেই জয়ের সম্ভাবনা জাগিয়েও জয় পায়নি বাংলাদেশ। প্রথমটিতে ২১ রানে, পরেরটিতে ২ রানে ও শেষ ওয়ানডেতে  মাত্র ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। পাকিস্তানের ঘাঁড়ে জয়ের নিশ্বাস ফেলেও জয়বঞ্চিত হয় বাংলাদেশ।

এবার সেই ভাগ্য পাল্টাবে বাংলাদেশ। জয় পাবে পাকিস্তানের বিপক্ষেও। এরকম প্রত্যাশায় শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।  টসে জিতে আগে ব্যাট করছে টাইগাররা। ব্যাটিংয়ে বেশ সতর্ক শুরু করেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২২ রান। তামিম ইকবাল ১৬ ও সৌম্য সরকার ৫ রান নিয়ে ব্যাট করছেন।

মাশরাফির পরিবর্তে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মাশরাফি।

পাকিস্তান দলে আজ দুজনের অভিষেক হচ্ছে। দুজনই ব্যাটসম্যান। সাদ নাসিম ও মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিংও করে থাকেন সাদ নাসিম। এ ছাড়া রিজওয়ান উইকেট কিপিংও করেন।

 

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।

পাকিস্তান দল: আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সাঈদ আজমল, সারফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, সাদ নাজিম ও মোহাম্মদ রিজওয়ান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।