২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

বাংলাদেশের খেলা কোন টিভিতে, কখন

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ড।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

সিরিজের সবগুলো ম্যাচ হবে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়।

খেলাগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

সিরিজের প্রতিটি দলই একই প্রতিপক্ষের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। দলগুলো ৪টি করে ম্যাচ খেলবে। এতে কোনো ফাইনাল খেলা হবে না। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ মে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এই সিরিজ থেকেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্রটা হাতের মুঠোয় নিয়ে নেয়ার আশা রয়েছে। অপর দিকে পা পিছলে খাদের কিনারায় গিয়ে পড়ার শঙ্কাও রয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকলেই নিশ্চিত ২০১৯ বিশ্বকাপ। ৯১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে সপ্তম স্থানে।

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডকে দুবার ও নিউজিল্যান্ডকে একবার হারাতে পারলেই ৯৪ পয়েন্ট নিয়ে লঙ্কানদের টপকে যাবে বাংলাদেশ। সিরিজের চারটি ম্যাচেই জিতলে পয়েন্ট বেড়ে হবে ৯৭।

সে ক্ষেত্রে ৮ নম্বর দল পাকিস্তানের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে যাবে মাশরাফির দল। আর ৯ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে থাকবে।

৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ব্যবধান ঘোচানোর সুযোগ নেই চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পাওয়া ক্যারিবীয়দের।

দেশটির প্রবাসী বাংলাদেশিরা ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখতে চাইলে cricketireland.ie ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্রতিটি টিকিটের দাম পড়বে ১০ থেকে ২০ ইউরোর মধ্যে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।