৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বাংলাদেশকে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন দেবে ভারত।

বাংলাদেশকে ২০ লাখ ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) দেবে ভারত। হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কিছু মাত্রায় কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। রবিবার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বাংলাদেশসহ মোট ১৩টি দেশকে ভারত এই ওষুধ দিতে যাচ্ছে। দেশগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল, বাহরাইন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ।

সূত্র জানায়, ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট চেয়েছিল। কিন্তু তাদের ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেট দেওয়া হবে। দেশটিকে ৯ মেট্রিক টন কাঁচামালও সরবরাহ করবে ভারত।
খবরে বলা হয়েছে, ব্রাজিল ও কানাডা ৫০ লাখ করে ট্যাবলেট পাবে দ্বিতীয় চালানে। প্রথম চালানে ব্রাজিলকে ০.৫৩ মেট্রিক টন কাঁচামাল (এপিআই) দেওয়া হবে।

দক্ষিণ এশিয়ার নেপাল ১০ লাখ, ভুটান ২ লাখ, আফগানিস্তান ৫ লাখ ও মালদ্বীপ ২ লাখ এইচসিকিউ ট্যাবলেট পাবে। দ্বিতীয় চালানে শ্রীলঙ্কা পাবে ১০ লাখ ট্যাবলেট।

দ্বিতীয় দফায় জার্মানিকে ৫০ লাখ ট্যাবলেট দেওয়া হবে। প্রথম চালানে দেশটি ১.৫ মেট্রিক টন কাঁচামাল পাচ্ছে।
এছাড়া যেসব দেশ এইচসিকিউ ট্যাবলেট পাবে সেগুলো হলো সিসিলিস ও ডমিনিকান রিপাবলিক।
সূত্র জানায়, ভারত মোট ১৪ মিলিয়ন ট্যাবলেট ও ১৩.৫ মেট্রিক টন কাঁচামাল সরবরাহ করবে।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচসিকিউ ট্যাবলেট সরবরাহের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। এই টুইট বার্তায় ভারত ও ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত চিরদিন মনে রাখবে যুক্তরাষ্ট্র। ক্লোরোকুইন ট্যাবলেট প্রদানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।