২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

শাহীন মাহমুদ রাসেলঃ বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর স্কুল ছাত্র ইমনের মরদেহ উদ্ধার হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে কক্সবাজারের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের অদূরে দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার নতুন ব্রীজ সংলগ্ন বাঁকখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে, দুপুরে বাঁকখালী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে যায় ইমন (১৩)।

নিখোঁজ ইমন একই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও বাংলা বাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

সহপাঠীরা বলেন, রবিবার দুপুরে আমরা কয়েকজন বন্ধু খেলে গোসল করতে নামলে সবাই সাঁতার কেটে একটু দূরে চলে গেলে পানির স্রোত বেশি থাকায় আমরা উঠতে পারলেও ইমন উঠতে পারেনি। পরে আমরা ইমনকে খোঁজাখুঁজি করি ও স্থানীয় লোকজনকে জানালে তারা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।

ইমনের বাবা জসিম উদ্দিন জানান, ইমন আমার দু’ছেলের মধ্যে বড় ছেলে। সে তার মাকে বলে নদীর পাড়ে বন্ধুদের সাথে খেলতে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, খবর পেয়ে সাথে সাথেই বাঁকখালী নদীতে উদ্ধার তৎপরতায় নামি। কিন্তু দুর্ভাগ্যজনক তাকে জীবিত উদ্ধার করতে পারিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।