১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বাঁকখালী নদীতে জেলা পুলিশের পোনা অবমুক্তকরণ

Ponaকক্সবাজার জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ পুলিশ সার্ভিসেস এসোসিয়েশন এবং জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ-২০১৫ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১২ জুলাই দুপুর দেড়টায় বাংলাবাজার ব্রীজ সংলগ্ন বাঁকখালী নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রায় ৫ হাজারেরও অধিক পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। পোনা অবমুক্তকালে তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী। মাছ শুধু আমাদের আমিষের চাহিদা পূরণ করেনা বরং এটি সংস্কৃতির একটি অংশ। তাই মাছের পোনা নিধন রোধে ব্যাপকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, জেলা কমিউনিটি পুলিশের সহ-সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার চাইলাউ মারমা, সদর মডেল সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সদর মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম, বিশেষ শাখার ওসি ওমর ফারুক, গোয়েন্দা পুলিশের ওসি কামরুল, কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী, পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।