২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

বাঁকখালী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

শাহীন মাহমুদ রাসেলঃ কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম ইমন (১৩)।

রবিবার দুপুরে চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়া নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়ার পর থেকে স্থানীয় বিভিন্ন ডুবুরি দল নিখোঁজের সন্ধানে বাঁকখালী নদীতে অভিযানে নেমেছে বলে জানা গেছে।

নিখোঁজ ইমন একই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও বাংলা বাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়া জানান, ছেলে দুপুর সাড়ে ১২টার দিকে এসে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে রামু ফায়ারসার্ভিস কর্মকর্তাকে খবর দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধারের কাজ চলছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ছাত্রটিকে উদ্ধারে ডুবুরি টিমও আনা হচ্ছে।

ডুবুরি দলের কর্মকর্তারা জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডুবুরি দল উদ্ধারকাজে নদীতে নেমেছে। ওই ছাত্রকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম। তার পরও মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত চেষ্টা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।