১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬ ফাল্গুন, ১৪৩২ | ১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর তীব্র নিন্দা

বাঁকখালীর অবৈধ দখল উচ্ছেদকালে সাংবাদকর্মীদের উপর হামলা

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক বাঁকখালীতে অবৈধ স্থাপনা উচ্ছদকালে কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার(জেইউসি) ।
জেইউসির পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।

জেইউসি’র সভাপতি জি এ এম আশেক উল্লাহ এবং সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চরম নিন্দনীয় এবং অনভিপ্রেত। তাঁরা এই ঘটনায় দায়ী ব্যক্তি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে বলেন,পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, আজ (২৯ ফেব্রুয়ারী) কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক বাঁকখালীতে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে অবৈধ দখলদারেরা সাংবাদিক হামলা চালায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।