২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বর্ষিয়ান রাজনীতিবিদ এড: জহিরুল ইসলাম আর নেই

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ও প্রবীন রাজনীতিবিদ এডভোকেট জহিরুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .. রাজিউন)। সোমবার ১৮মে বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম শহরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির তাঁর জ্যৈষ্ঠ সন্তান জাহেদুল ইসলামের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি মরহুম জহিরুল ইসলাম এর জ্যেষ্ঠ সন্তান বিশিষ্ট ব্যাংকার জাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন। কক্সবাজার শহরের বয়তুশ শরফ সড়কের বাসিন্দা এডভোকেট জহিরুল ইসলাম মৃত্যুকালে ৩পুত্র, ৩কন্যা, স্ত্রী রেখে সহ অনেক গুণগ্রাহী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর নামাজে জানাজার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এডভোকেট জহিরুল ইসলাম কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, কক্সবাজার জেলার গর্ভনর, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। কক্সবাজার বয়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।