২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বর্ষবরণে সেজেছে জাতীয় প্রেসক্লাব

জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য ‘বর্ষবরণ’ উৎসবের আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে বর্ণিল সাজে সাজানো হয়েছে জাতীয় প্রেসক্লাব।

প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য খৈ, মুড়ি, বাতাসা ও পায়েসের আয়োজন করা হয়েছে। থাকবে পতুল নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে প্রেসক্লাবের সদস্যদের ছেলেমেয়েদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর থেকে বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করছেন। অন্যদিকে পহেলা বৈশাখ উপলক্ষে দুপুর ১টা থেকে প্রেসক্লাব সদস্য ও পরিবার সদস্যদের জন্য বিশেষ খাবার পরিবেশ করা হবে।

বর্ষবরণ আয়োজন সম্পর্কে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, বর্ষবরণ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্যের আদলে সাজানো হয়েছে প্রেসক্লাবকে। পাশাপাশি গ্রাম-বাংলার মতো করে জাতীয় প্রেসক্লাবে দিনভর চলবে পুথি পাঠের আসর, জারি-সারি এবং লাঠি খেলার আয়োজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।