মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বরাবরের ন্যায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন লোহাগাড়া থানার মোঃ শাহজাহান

শেয়ার করুন

বরাবরের ন্যায় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন লোহাগাড়ার সর্বস্তরের প্রিয় মানুষ,লোহাগাড়া থানার সুৃযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার)।গত ২৭ জুলাই সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের জন্য লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম(বার) কে পুরুস্কার প্রদান করছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা(পিপিএম)। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হওয়ার বিষয়টি তিনি উক্ত প্রতিনিধিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,আইন শৃঙ্কলার উন্নয়ন,মাদক দ্রব্য দমন ও নিয়ন্ত্রণ, চুরি ডাকাতি ও সন্ত্রাসী ও চাঁদাবাজ বন্ধে অপরাধ দমনে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখায় বরাবরের ন্যায় জেলার শ্রেষ্ট অফিসার হিসেবে লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) কে নির্বাচিত করা হয়েছে বলে সুত্রে জানা গেছে। লোহাগাড়া খানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) বলেন,দীর্ঘদিন থেকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে মাদক,চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজি সহ আইন শৃঙ্কলার ব্যাপক উন্নয়নে আমার অধিনস্হ অফিসারগণদের সাথে নিয়ে সীমান্তের অতন্ত্র প্রহরীর মত আত্ন ত্যাগে নিয়োজিত থাকায় বারংবারের ন্যায় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জের এই কৃতিত্ব অর্জন।আমি আমার এই অর্জন লোহাগাড়ার আপামর জনসাধারণকে উৎসর্গ করলাম।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হওয়ায় লোহাগাড়াবাসীর পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন