১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, বন পরিবেশ ও জয়বায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- বাংলাদেশকে আরও উন্নয়নের সোপানে নিয়ে যেতে হলে অবশ্যই শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় থাকতে হবে। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকেন তাহলে বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে শতবছরের জন্য। বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশকে ফের জঙ্গীরাষ্ট্র বানিয়ে ফেলবে। কোন অবস্থাতেই তাদের হাতে রাষ্ট্রক্ষমতা দেওয়ার সুযোগ নেই। এজন্য দেশের মানুষকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। এজন্য দলের সকল নিবেদিত কর্মী-প্রাণ ইস্পাত-কঠিণ ঐক্যের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে একযোগে মাঠে কাজ করতে হবে।

এমপি জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে। তিঁনি শনিবার (১৭ জুন) দুপুরে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মীসভায়।
বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিআরডিবির চেয়ারম্যান আবদুল হাকিম, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল কাদের, উপজেলা আওয়ামী লীগ নেতা হায়দার আলী, রণি চৌধুরী, শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেন ধলু, বেলাল উদ্দিন, বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।