১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উপকারভোগীদের মাঝে ৭ টি ইকো-রিক্সা, ২০ সেলাই মেশিন  বিতরণ 

বন রক্ষায় সকল  জনগোষ্ঠিকে এগিয়ে  আসতে হবে-প্রধান বন সংরক্ষক

কক্সবাজাররর  সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের উপকারভোগী ও বন নির্ভরশীল জনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায়  কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের উপকারভোগীদের মাঝে বিকল্প জীবিকায়নের জন্য ৭ টি ইকো-রিক্সা এবং ২০ টি সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।গতকাল শনিবার  কক্সবাজার রেঞ্জের হিমছড়ি নিসর্গ সেন্টারে এ আয়োজনের উদ্যোগ নেয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বন ভবনের পরিকল্পনা উইং উপ-প্রধান বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম।
এসময় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো-ট্যুরিজমের উপকারিতা ও সুফল নিয়ে কথা বলেন প্রধান অতিথি প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। তিনি সামাজিক বনায়ন এবং বন রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন এবং বন রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
উপকারভোগীরা বনবিভাগের পক্ষ থেকে এমন সহযোগিতা পেয়ে খুশি হয়েছেন। এবং নিজেদের অভিমত প্রকাশ করেন। বাগানের উপকারভোগীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং বিনামূল্যে ইকো-রিক্সা এবং সেলাই মেশিন বিতরনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা বক্তারা সামাজিক বনায়নের আর্থিক সুবিধা সমূহ, বিকল্প জীবিকায়নে সরকারের উদ্যোগ এবং বন রক্ষায় সামাজিক বনায়নের উপকারভোগীদের এগিয়ে আসার জন্য আহ্বান করেন। এতে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।