১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বন বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে

pic-ha-12-05-15

রামু উপজেলার ঈদগড় রেঞ্জের বাইশারী বন বিটে সামাজিক বনায়নের (আগর বাগান) ২৫জন নারী-পুরুষ উপকারভোগীদের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১২মে) সকাল ১০টায় বন বিট কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, বন বাঁচাতে হলে স্থানীয়দেরকে কাজ করতে হবে। কারণ বন বাঁচালেই দেশ বাঁচবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দারিদ্র বিমোচনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই সূত্র ধরে অতিদরিদ্রদের মাঝে সামাজিক বনায়ন বরাদ্দ দিয়েছে। বর্তমানে উক্ত সামাজিক বনায়নের কারণে অনেক উপকারভোগী লাখ লাখ টাকা পাচ্ছে। তাই তিনি সকল উপকারভোগীদের গুরুত্ব সহকারে সামাজিক বনায়নকে রক্ষণা-বেক্ষণ ও দেখভাল করার জন্য অনুরোধ জানান।
ঈদগড় রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরীর সভাপতিত্বে ও বাইশারী বন বিট কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হাফিজুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগনেতা চৌধুরী ইয়াহিয়া, হাজী মো.ইউনুছ, নুরুল ইসলাম, নুরুল আমিন, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরান চৌধুরী মারুফ, বড়বিল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জালাল উদ্দিন প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।