মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রওশন-ফাতেমা ফাউন্ডেশন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রওশন ফাতেমা ফাউন্ডেশন রওফা।
শুক্রবার বিকেলে ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজারের মুক্তারকুল গ্রামে এ ত্রাণ সহায়তা দেয়া হয়।
রওফা ফাউন্ডেশন এবং কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের যৌথ উদ্যাগে অসহায় এসব মানুষের কাছে পৌঁছে দেয়া হয় চাল, ডাল, আলু সহ নিত্যপ্রয়োজনী পন্য। দূর্ভোগ এবং করোনার এই মাহামারির সময়ে সাহায্য পেয়ে খুশি গ্রামের মানুষ।
ত্রাণ নিয়ে আসা তারেকা বেগম জানান, বন্যায় ৫ দিন পানিবন্দি ছিলাম। ঘরের চুলায় আগুন জ্বলেনি এই পাঁচ দিন। এখন পানি নেমে গেছে চাল, ডাল আলু পেয়েছি। এসব নিয়ে চার সদস্যদের পরিবার অন্তত ৩ দিন চলতে পারবো।

এলাকার ওবাইদুল কাদের জানান, সরকারিভাবে চিড়া, গুড় আর মুড়ি পেয়েছি। এই প্রথম চাল, ডাল পেলাম। এতদিন ধার দেনা করে আমাদের চলতে হয়েছে। বন্যায় ঘরে পানি উঠেছে। ঘরের সবকিছুই শেষ।

এদিকে রওশন ফাতেমা ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যানে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন রওফা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেঁজুতি তৌফিক। তিনি বলেন, সম্প্রতি ঈদুল ফিতর এবং ঈদুল আযহাসহ শহরের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে কাজ করেছে সংগঠনটি।
ভবিষ্যতে রওফা ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যানে কাজ করে যাবে বলেও মন্তব্য করেন প্রতিষ্টানটির চেয়ারম্যান সেঁজুতি তৌফিক।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান। বক্তব্যে তিনি বলেন, এবারের বন্যায় তাঁর এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় এসব পাশের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বাংলাবাজারে মুক্তারকুল এবং ডিকপাড়া গ্রামের একশো মানুষের কাছে পৌঁছে হলো এই ত্রাণ সহায়তা। এই ধরনের মানবিক কাজে সব সময় মানুষের পাশে থাকতে চাই রওশন ফাতেমা ফাউন্ডেশন এমনটি জানালেন প্রতিষ্ঠান প্রধান।

শেয়ার করুন