৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বন্ধ হল জাকির নায়েকের ওয়েবসাইট

Zakir Naik ইসলাম বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান করে পরিচিতি পাওয়া জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-এর ওয়েবসাইটটি বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ পাওয়া যাচ্ছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই বুধবার রাতেই জানিয়েছিল ইন্টারনেটে নায়েকের কর্মকাণ্ড বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে ভারতের সন্ত্রাস দমন তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।

গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন একজন ‘আইএস’ জঙ্গী ঐ স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ স্কলারশিপ হিসাবে পেয়েছিল, তারও প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে এনআইএ।

তবে ইউটিউব এবং ফেসবুকে নায়েকের ভাষণ এবং অন্যান্য বক্তব্য এখনও দেখতে পেয়েছে বিবিসি।

আইআরএফের আইনজীবী মুবিন সোলকার বিবিসি বাংলাকে অবশ্য জানিয়েছেন, ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।

তবে কেন্দ্রীয় সরকার আইআরএফ’কে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে যেভাবে নিষিদ্ধ করেছে, তা অযৌক্তিক এবং কখনই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন।-বিবি বাংলা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।