মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী কাউন্সিলর একরাম নিহত

শেয়ার করুন

 

 কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও পৌর যুবলীগের আহবায়ক একরাম কমিশনার নিহত।

শনিবার দিবাগত রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের মিঠাপানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

র‍্যাবের কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে একরামুল হক নামের এক শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।

শনিবার (২৭মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত একরাম টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন বলেন, টেকনাফে ইয়াবা পাচারের খবর পেয়ে নোয়াখালী পাড়ায় একব্যক্তির গতিরোধ করে র‍্যাব। এসময় র‍্যাবকে লক্ষ্য করে ওই ইয়াবা ব্যবসায়ী গুলি ছুঁড়ে। এসময় র‍্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ঐ ইয়াবা ব্যবসায়ী।

তিনি আরো বলেন, এসময় তার কাছ থেকে ১০হাজার পিছ ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, নিহত একরামুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। রাত ১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

শেয়ার করুন