২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বনবিভাগের বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, বন পরিবেশ ও জয়বায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ শুভ উদ্বোধন করেছেন চলতি বছরের বৃক্ষরোপন অভিযান কার্যক্রম।
কক্সবাজার উত্তর বনবিভাগের নেওয়া এই বৃক্ষরোপন কার্যক্রমের সূচনা করা হয় উত্তর বনবিভাগের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সংলগ্ন কচ্ছপিয়া এলাকায়।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সংসদ সদস্য জাফর আলম বনবিভাগের নেওয়া এই বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন নিজের হাতে চারা রোপনের মধ্য দিয়ে।
এ সময় এমপি জাফর আলম বনবিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সংরক্ষিত বনাঞ্চল, পাহাড়, গাছ রক্ষায় এবং জীববৈচিত্র্য ধরে রাখতে দিক-নির্দেশনা দেন। এ সময় এমপি জাফর আলম বলেন, সরকার সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় যথেষ্ট সোচ্চার। তাই বনবিভাগের প্রত্যেক কর্মীকেও সরকারের এই সোচ্চার ভূমিকার অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন, ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জের সহকারি বনসংরক্ষক শীতল পাল, ফাঁসিয়াখালী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনসহ বনবিভাগের সকল বিটের কর্মকর্তা এবং কর্মচারীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।